বন্যাদুর্গত এলাকায় বিনামূল্যে টকটাইম ও ইন্টারনেট দিবে বাংলালিংক
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা, নোয়াখালী ও ফেনী অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা। সংকটের এমন সময়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ সুবিধা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই, বন্যাদুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। বন্যাদুর্গত এলাকায় মানুষদের যোগাযোগের চাহিদা পূরণে বিনামূল্যে টকটাইম ও ইন্টারনেট সুবিধা দিবে প্রতিষ্ঠানটি।
ভারী বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলে নদী উপচে নিচু এলাকায় বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমি বন্যার পানিতে প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় রয়েছেন। প্রতিকূলতার মুখে পড়েছে পরিবহন সুবিধা এবং মানুষের জীবন ও জীবিকা। বাড়ছে খাদ্য নিরাপত্তা নিয়েও উদ্বেগ। ত্রাণ বিতরণসহ নিরাপত্তা নিশ্চিতে নানা উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও টানা বৃষ্টিতে পরিস্থিতির অবনতি ঘটছে।
কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর বন্যাদুর্গত এলাকায় বাংলালিংক ব্যবহারকারীরা বিনামূল্যে তিন দিনের মেয়াদে ১০ মিনিট টকটাইম ও ৫০০ মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বন্যাদুর্গত এলাকায় বাংলালিংক গ্রাহকদের অফার সম্পর্কে বিস্তারিত তথ্য, অফারের সুবিধা ও অফারটি গ্রহণের প্রক্রিয়া এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বন্যাদুর্গত এলাকায় মানুষরা যেনো তাদের স্বজনদের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজনে সহায়তা চাইতে পারেন এজন্য এ উদ্যোগ গ্রহণ করেছে বাংলালিংক।
এ নিয়ে বাংলালিংকের হেড অব করপোরেট কমিউনিকেশনস গাজী তাওহীদ আহমেদ বলেন, “বন্যায় হাজার হাজার মানুষ চমর দুর্ভোগে পড়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্তরা যেনো প্রতিকূল সময়েও যোগাযোগ অব্যাহত রাখতে পারেন তাই সামাজিকভাবে দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক স্বপ্রোণিত হয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে। নিরবচ্ছিন্ন টকটাইম এবং ইন্টারনেট সুবিধা ব্যবহারের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে বাধা দূর করে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই।”
Sunny / Sunny
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ
শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ
মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু
আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত
বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি
পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন