ইস্ট বেঙ্গলের গ্রুপে বসুন্ধরা কিংস
এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র আজ অনুষ্ঠিত হয়েছে। এই ড্রতে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস 'এ' গ্রুপে পড়েছে। এই গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজাম শাহ ও ভুটানের পারো এফসি।
চ্যালেঞ্জ লিগে পশ্চিম জোনে তিন গ্রুপে ১২ দল। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা রানারআপ পরবর্তী রাউন্ডে খেলবে। বসুন্ধরা কিংসকে পরবর্তী পর্যায়ে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন অথবা তিন গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে।
২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। বসুন্ধরা কিংসের এ গ্রুপের স্বাগতিক ভুটানের পারো এফসি। তাই থিম্পুর চাংলিমিথাংয়ে অনুষ্ঠিত হবে কিংসের খেলা।
বসুন্ধরা কিংস এএফসি কাপের ম্যাচ খেলতে মালদ্বীপ, ভারত গেছে। ভুটানে প্রথম বারের মতো যাবে। ফ্লাইট ও অন্য জটিলতায় ভুটান সাধারণত এএফসির আসরে স্বাগতিক কম হয়।
এমএসএম / এমএসএম
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার
ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক