ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

অবসরের ঘোষণা দিলেন বিশ্বজয়ী গোলকিপার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ৪:৪

সেরা গোলরক্ষকের তালিকায় লেভ ইয়াসিন, জিয়ানলুইজি বুফন, ইকার ক্যাসিয়াসের পাশাপাশি নাম চলে আসে জার্মানির ম্যানুয়েল ন্যুয়ারের। ক্লাবের জার্সি গায়ে প্রায় সব শিরোপাই ছুঁয়ে দেখেছেন। জাতীয় দলের জার্সিতে জিতেছেন বিশ্বকাপের শিরোপাও। সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপেও জার্মানির গোলপোস্টের নিচে তিনিই ছিলেন প্রথম ভরসা। কিন্তু এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন তিনি। বৃহস্পতিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী তারকা। এক ভিডিও বার্তায় অবসরের এ ঘোষণা দেন ৩৮ বছর বয়সী তারকা বলেন, প্রিয় ভক্তরা, প্রিয় জার্মান ফুটবল, ১৫ বছরের বেশি সময়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আজ জার্মানি জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। যারা আমাকে চেনেন, তারা ভালো করেই জানেন, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নেইনি। শারীরিকভাবে এখনো ভালো অবস্থানে আছি। আমার জন্য ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো। যাই হোক, পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার মনে হয়েছে, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।

Aminur / Aminur

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই