মান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে চেয়ারম্যানের পদত্যাগ
নওগাঁর মান্দায় পরানপুর ইউপির চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সকালে পরানপুর ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে তিনি ত্যাগ করেন। পরে গ্রাম পুলিশের সহায়তায় পদত্যাগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অফিস বরাবর পৌঁছে দেয়।
ইউপি চেয়ারম্যানের পদত্যাগের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলার সমন্বয়কদের উপস্থিতি দেখে স্থানীয় শতশত আমজনতা,ছাত্র,শিক্ষক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরিষদ চত্বরে জামায়েত হয়।এসময় উপস্থিত জনতা পদত্যাগের জন্য শ্লোগান দিতে থাকে।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা ও সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছেন।পরে চেয়ারম্যানকে নিরাপত্তা দিয়ে ইউএনও অফিসে নিয়ে আসেন।
এসময় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল বলেন,অনিয়ম দূর্নীতির কথা বলে তারা জোর করে পদত্যাগ করে নেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু বলেন,চেয়ারম্যান সাহেবের পদত্যাগ পত্র পেয়েছি।নিয়মানুযায়ী পদত্যাগ পত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২