মহাসড়কের পাঁচ কিমি জুড়ে গর্ত, ভোগান্তি চরমে
যশোর-খুলনা মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের যশোরের অভয়নগরে প্রায় পাঁচ কিলোমিটার অংশে বিভিন্ন স্থানে বিটুমিন ও ইট-পাথর উঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ।
দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় ছোট-বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।
গর্তে ভরা পাঁচ কিলোমিটার দূরত্ব পার হতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে বলে চালক ও যাত্রীদের অভিযোগ। যশোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলেছেন, বৃষ্টির মৌসুম শেষ হলেই সংস্কারকাজ শুরু করা হবে।
সরেজমিনে দেখা গেছে, যশোরে-খুলনা মহাসড়কের অভয়নগর অংশে রাজঘাট থেকে ভাঙ্গাগেট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমটার জুড়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এর মধ্যে নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকার অবস্থা সব থেকে ভয়াবহ। যে কারণে নূরবাগ এলাকায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। কিছু কিছু গর্ত এত গভীর যার মধ্যে দুই ও তিন চাকার যান উল্টে যেতে পারে। উপজেলার গুয়াখোলা গ্রামের ট্রাকচালক মোহাম্মদ হাসান বলেন, ‘আমার নিজের ছয়টি ট্রাক রয়েছে।
একজন চালক হিসেবে নূরবাগ এলাকা পার হওয়া ঝুঁকিপূর্ণ। পাঁচ কিলোমিটার সড়ক পার হতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমন ক্ষতি হয় যন্ত্রাংশের। মহাসড়কে এত বড় বড় গর্ত কিভাবে হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়বে।’
কুষ্টিয়ার গড়াই পরিবহনের চালক সিকেন্দার খন্দকার বলেন, ‘দেশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বারবার সংস্কার করার পরও বেহাল হয় কী করে? দুর্নীতিবাজ কর্মকর্তাদের ইন্ধনে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে।
আত্মসাৎ করেছে লাখ লাখ টাকা। যে কারণে সড়ক বেহাল।’
যাত্রী ও পথচারীদের অভিযোগ, খানাখন্দ, কাদামাটি ও ছোট-বড় গর্তের কারণে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের পাশে ফুটপাত না থাকায় ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে। পাঁচ কিলোমিটার পার হতে কখনো যানজটের কবলে পড়ে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানায়, রাজঘাট থেকে ভাঙ্গাগেট পর্যন্ত মহাসড়কে চলাচল করা ঝুঁকিপূর্ণ। একটু বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে। যানবাহন চলাচল করলে সেই গর্তের পানি ব্যবসাপ্রতিষ্ঠানসহ আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। দ্রুত সময়ের মধ্যে গর্তে ভরা পাঁচ কিলোমিটার সড়ক সংস্কার করতে হবে।
যশোর সড়ক ও জনপথ অ
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ