শিক্ষা ফ্র্যাঞ্চাইজি সম্প্রসারণের লক্ষ্যে ব্র্যাক কুমনের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
ব্র্যাক কুমন ফ্র্যাঞ্চাইজি সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা দেওয়ার লক্ষ্যে ব্র্যাক কুমন লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল হাসান ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্র্যাক কুমনের যেসব ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তাদের সক্ষমতা ছাড়িয়ে গেছে, এই কৌশলগত সহযোগিতার অধীনে সেসব ফ্র্যাঞ্চাইজিগুলোকে অর্থ সহায়তা দেবে ব্র্যাক ব্যাংক। এতে করে তাদের সক্ষমতা বাড়বে এবং তারা আরও বেশি সংখ্যক শিশু ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা সেবা নিশ্চিত করতে পারবে।
এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “ব্র্যাক কুমনের সাথে যৌথভাবে শিক্ষা ও জ্ঞানের সমৃদ্ধিতে অবদান রাখতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এই উদ্যোগ মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতির সাথে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ।”
ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল হাসান বলেন, “ব্র্যাক কুমন নেটওয়ার্কের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে ব্র্যাক ব্যাংকের সাথে চুক্তি করতে পেরে আমরাও অনেক আনন্দিত। এই উদ্যোগের ফলে নারী উদ্যোক্তারা তাঁদের সক্ষমতা বাড়াতে এবং ব্যবসায়িক সমৃদ্ধিতে আর্থিক সহায়তা পাবে। ফলে এভাবে তাঁরা দেশের টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নেও অবদান রাখতে পারবে।”
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত