ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে শহীদ পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২৪ বিকাল ৬:১১
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলার লালমোহনের ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। 
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে লালমোহন গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে দলটির পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকা করে অনুদান তুলে দেয়া হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশ'র লালমোহন উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে ও গজারিয়া ইসলামিয়া ফাজিল  মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মিছিল মিটিং বন্ধ রেখে শহীদ পরিবার এবং দেশ গঠনের কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। অর্থ ব্যবস্থা, শিক্ষাসহ সকল সেক্টরকে ঢেলে সাজাতে হবে। 
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ'র বরিশাল অঞ্চল টিম সদস্য ও জেলা তদারককারী ফখরুদ্দিন রাজি, ভোলা জেলা আমির জাকির হোসেন মাস্টার, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদসহ আরও অনেকে

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত