সাদমান ও মুমিনুলের ফিফটিতে জবাব দিচ্ছে বাংলাদেশ
পাকিস্তানের ৪৪৮ রানের বড় সংগ্রহের জবাবে রাওয়ালপিণ্ডি টেস্টের দ্বিতীয় দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে স্বস্তিতেই দিন পার করেছিলেন টাইগার দুই ওপেনার। আজ দিনের শুরুতে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে কিছুটা শঙ্কায় ছিল বাংলাদেশ। দুই উইকেট হারিয়ে ফেললেও সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে ম্যাচে ভালোভাবেই টিকে আছে টিম টাইগার্স।
দুই ব্যাটারের কল্যানে তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেছেন সাদমান ও মুমিনুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৭ রান। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে আছে ৩০১ রানে।
এর আগে দুই মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১১৩ ওভারে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। শাকিল ১৪১ রানে আউট হলেও ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।
জবাবে দ্বিতীয় দিন শেষে ১২ ওভারে বিনা উইকেটে ২৭ রান করেছিল বাংলাদেশ।
এমএসএম / এমএসএম
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার
ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক