ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে কাঁঠালের পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ৪:১৬
চট্রগ্রামের ফটিকছড়িতে কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং নিউ ভিশন সল্যুশনসের যৌথ উদ্যোগে হাতে-কলমে কাঁচা কাঁঠালের পরিচর্যা, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) উপজেলার দাঁতমারা ইউনিয়নের বাংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মো. আবু মনসুরের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি ছিলেন পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প কো-অর্ডিনেটর মো. হাফিজুল হক খান। বিশেষ অতিথি ছিলেন- ড. মো. গোলাম ফেরদৌস চৌধুরী, মো. কায়সার আলম প্রমুখ। বক্তব্য রাখেন পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের বিএআরআই প্রকল্পের রিসার্স অ্যাসোসিয়েট মো. মোস্তফা কামাল।
 
এ সময় কাঁঠাল উৎপাদনকারী কৃষক/কৃষাণী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সম্প্রসারণের ২০ কর্মী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে। এ সময় প্রশিক্ষকরা কাঁঠালের বহুমুখী ব্যবহারের মাধ্যমে সংগ্রহোত্তর অপচয় রোধে বিভিন্ন পরিচর্যা, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ এবং গুণগতমান বজায় রাখা বিষয়ে গবেষণার ফলাফল তুলে ধরে বিস্তারিত বর্ণনা করেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার