ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

কোনো তারকা নেই, তবুও হাফ ডজন গোল পিএসজির


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১১:৩৫

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ড্রেসিংরুমে এখন আর চাঁদের হাট নেই। সর্বশেষ তারকা কিলিয়ান এমবাপেও এই মৌসুমে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। এক মৌসুম আগেই দল ছেড়েছেন মেসি, নেইমার। তাতে কি! ঝাঁঝ মোটেও কমেনি প্যারিসের ক্লাবটির। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও গোলবন্যায় প্রতিপক্ষকে ভাসিয়েছে পিএসজির ফুটবলাররা।
প্রথম ম্যাচে লে হার্ভেকে ৪-১ গোলে হারিয়েছিলো পিএসজি। দ্বিতীয় ম্যাচে যেন আরেককাঠি সরেস তারা। এবার ফেঞ্চ লিগ ওয়ানের অন্যতম সেরা দল মন্তেপিয়েরকে ৬-০ গোলের বন্যায় ভাসিয়েছে তারা। জোড়া গোল করেছেন ব্র্যাডলি বারকোলা। একটি করে গোল এসেছে মার্কো আসেনসিও, আশরাফ হাকিমি, ওয়ারেন জাইরে এমেরি এবং লি কাং ইন।
ম্যাচের ৪র্থ মিনিটেই পিএসজির হয়ে গোলের সূচনা করেন ব্র্যাডলি বারকোলা। ম্যাচের ২৪ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের সাবেক ফুটবলার মার্কো আসেনসিও। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে। ৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ব্র্যাডলি বারকোলা। ওসমান ডেম্বেলের পাস থেকে বল পেয়ে দারুণ এক শটে মন্তেপিয়েরের জালে বল জড়ান তিনি। এর ৫ মিনিট পর আবারও গোল। এবার এই গোল করেন মরক্কান ফুটবলার আশরাফ হাকিমি। ২ মিনিটের ব্যবধানে আবারও মন্তেপিয়েরের জালে বল জড়ায় পিএসজি। দলের হয়ে ৫ম গোলটি করেন ওয়ারেন জায়ার এমেরি। ৮২তম মিনিটে হাফ ডজন পূর্ণ করা গোল করেন লি কাং ইন।

 

Aminur / Aminur

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই