ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

বাজার মনিটরিং ও খাবারের হোটেলে অভিযান অভয়নগরে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১২:২৯

যশোরের অভয়নগরস্থ বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। নওয়াপাড়া পৌরসভার বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নওয়াপাড়া বাজারে নিত্যপণ্যের মনিটরিং ও বিভিন্ন খাবারের হোটেলে অভিযান চালায় তাঁরা।
অভিযান পরিচালনা করেন, নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. রফি আহমেদ, মেহেদী হাসান, জিফার আহমেদ মুন্না, মো. শাহরিয়ার, তারেক সাইফুল্লাহ, ওয়াফিয়া ওয়ালিদ অর্পা, আনহা, কামরুন নাহার, সাদিয়া মিজান বহ্নি, মো. ইমন হোসেন, লুৎফুন্নেছা, রইমা, আবির হাসান, তানভীর আহমেদ, ইরফান কাদির, বিজয়, ইশরাক কবির, ইয়াছিন আরাফাত, সৌরভ প্রমুখ।
শিক্ষার্থীরা জানায়, বাজার মনিটরিং ব্যবস্থা ভেঙে পড়ায় তাঁরা এ উদ্যোগ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নওয়াপাড়া বাজারের মাছ, মাংস, মুদী ও স্টেশনারী দোকানসহ কাঁচাবাজারের ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানে নিত্যপণ্যের তালিকা টানাতে আহবান করা হয়। পরে নওয়াপাড়া বাজারের বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালাতে গিয়ে সাতক্ষীরা ঘেয়ারী থেকে ২ লিঃ এর মেয়াদোত্তীর্ণ ৮ বোতল কোকাকোলা ও প্রায় ১ মন পরিমান নষ্ট দই ও মিষ্টি উদ্ধার করে তা জনগণের সামনে বিনষ্ট করা হয়। এছাড়া প্যারাডাইস হোটেল, পার্বণ, বিসমিল্লাহ হোটেল ও ঢাকা বিরিয়ানী ঘরকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির মৌখিক নির্দেশনা দেওয়া হয়।
এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন বলেন, ‘শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। বৃহস্পতিবার স্থানীয় ব্যবসায়ীদের মৌখিকভাবে শতর্ক করা হয়েছে। পরবর্তীতে অনিয়ম পেলে জেল-জরিমানা উভয়দ-ে দ-িত করা হবে বলে তাদেরকে হুঁশিয়ারি প্রদান করা হয়েছে। তবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ