৬ ভবন মালিককে ১১ লাখ টাকা জরিমানা
ভবন নির্মাণে নকশা না মানা ও নির্মাণাধীন ভবনে এডিশ মশার লার্ভা পাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকার ৬টি ভবন মালিককে ১০ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মো. মোবারক হোসেন জানান, এডিস মশার বংশবিস্তার রোধ ও নির্মাণ ব্যত্যয় তদারকি করতে রাজউকের আওতাধীন ৮টি জোনে চারটি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬টি নির্মিত ও ৩২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০টি নির্মিত ও ৪৫টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। বিভিন্ন অসঙ্গতির জন্য ঢাকা দক্ষিণের চার ও ঢাকা উত্তরের দুই ভবন মালিককে ১০ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশবিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। এ সময় ব্লিচিং পাউডার, মশানাশক স্প্রে ও কেরোসিন ছেটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
জামান / জামান
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল