ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উত্তরায় বিসিক পৌষমেলার উদ্বোধন, ‎হস্ত ও কারুপণ্যসহ দেশীয় পণ্যে সমৃদ্ধ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৯-১-২০২৬ বিকাল ৫:৪১

‎ বিসিকের উদ্যোগে উত্তরাস্থ বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে আনুষ্ঠানিকভাবে বিসিক পৌষমেলা উদ্বোধন করা হয়েছে। আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ১০ দিনব্যাপী এই মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

‎মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ ফরহাদ আহম্মেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মোফাজ্জল হোসেন। এ ছাড়া বিসিকের পরিচালকসহ সংস্থার বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎‎উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের মেলা উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে সহায়ক হওয়ার পাশাপাশি দেশীয় শিল্প ও সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।

‎‎মেলায় দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটানো বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হস্ত ও কারুপণ্য, নকশী কাঁথা, পাটজাত পণ্য, মৃৎশিল্প, ঐতিহ্যবাহী পিঠা-পুলিসহ নানা ধরনের স্থানীয় ও গ্রামীণ পণ্য। দর্শনার্থীদের জন্য মেলাটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

‎আয়োজকরা জানান, উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে বিসিক পৌষমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা