মুফতি মামুন সভাপতি ও আমিনুল সাধারণ সম্পাদক:
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্যের কমিটি ঘোষণা
ইসলামিক ফাউন্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় দেশব্যাপী নিয়োজিত প্রায় ৭৩ হাজার শিক্ষক-শিক্ষিকার অধিকার রক্ষা এবং অবহেলিত জনগোষ্ঠীর প্রাথমিক ও কোরআন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে 'মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ'-এর ১০১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর শিশু কল্যাণ পরিষদের হল রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আগামী ৩ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। নবঘোষিত এই কমিটিতে মুফতি আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি, মাওলানা আমিনুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মোজাম্মেলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ঘোষিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, মাওলানা মোঃ সেলিম জাফর খান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মোঃ মিজানুর রহমান মাসুদ, মাওলানা জামাল উদ্দিন ফারুকী, মাওলানা মোঃ সফিউল্লাহ, মুফতী আব্দুর রাজ্জাক ও মাওলানা মোঃ আবুল বাসার। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ নাজমুল হাছান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আল আমিন ও মাওলানা মোঃ তাজুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে ক্বারী আব্দুল হাকীম এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা মাহদী হাসান, মাওলানা দেলোয়ার, মাওলানা মোঃ আঃ আজিজ শরিফ, মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, মাওলানা আশরাফুল ইসলাম প্রধান ও মুফতী ফয়জুল করিম দায়িত্ব পালন করবেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মাওলানা মোঃ শামছুল ইসলাম, সহ-প্রচার প্রকাশনা সম্পাদক হাফেজ সমছু মিয়া সুজন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাওলানা আবু জাফর, তালিম তরবিয়ত বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আতাউল্লাহ এবং সহ-তালিম তরবিয়ত বিষয়ক সম্পাদক হাঃ আঃ হাকীম।
এছাড়াও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম বাসার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সম্পাদক মাওলানা মোঃ মাঈনুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মক্তব বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আব্দুস ছাত্তার সরদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ হেদায়াতুল্লাহ্, আইন বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ বরকত উল্যাহ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোছাঃ তাবাসসুম এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মোছাঃ রেশমা বেগম, বেনজির ইয়াছমিন, মোছাঃ ঝর্না সরকার ও মোছাঃ মরিয়ম আক্তার মনোনীত হয়েছেন। কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে মাওলানা ফয়জুল ইসলাম সিদ্দিকী, মাওলানা ইমাম উদ্দিনসহ আরও অনেকে অন্তর্ভুক্ত রয়েছেন। প্রেস ব্রিফিংয়ে কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই নতুন পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা