রাজধানীতে মদের কারখানা ও আধুনিক ‘কুশ’ ল্যাব উদ্ঘাটন
রাজধানী ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পৃথক দুটি অভিযানে ভেজাল মদ উৎপাদনকারী চক্র ও নতুন প্রজন্মের অপ্রচলিত মাদক ‘কুশ’-এর একটি আধুনিক ল্যাবরেটরি উদ্ঘাটন করেছে। ডিএনসি ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় কর্তৃক রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও ওয়ারীতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদক ও উৎপাদন উপকরণ উদ্ধারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বসুন্ধরার অ্যাপার্টমেন্টে ভেজাল মদের কারখানা রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকায় একটি সাধারণ অ্যাপার্টমেন্টের আড়ালে গোপনে ভেজাল ও অবৈধ মদ উৎপাদন চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে গত ৭ জানুয়ারি ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জনাব মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক জনাব মোস্তাক আহমেদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। আবাসিক ফ্ল্যাটটির একাধিক কক্ষ ব্যবহার করে দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বোতলে ভেজাল মদ ভরে সিল লাগিয়ে বাজারজাত করা হচ্ছিল। অভিযানে ৭৯ বোতল বিদেশী মদ, ১৬৬ ক্যান বিয়ার এবং ১৩২ লিটার ভেজাল মদের কেমিক্যাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—গাজীপুরের রিপন হিউবার্ট গমেজ (৪৮), ময়মনসিংহের আবদুর রাজ্জাক (৪০) এবং গাজীপুরের ডেনিস ডমিনিক পিরিছ (৩৭)। তদন্তে জানা গেছে, চক্রটি ভারত থেকে আনা মদের সাথে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে "টিউনিং" করে উচ্চমূল্যের বিদেশি মদ হিসেবে বিক্রি করত, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
ওয়ারীর বাসায় ‘কুশ’ ল্যাব: রিমোট কন্ট্রোলে চলত চাষ বিদেশে অবস্থান করেও ঢাকার ওয়ারীর একটি আবাসিক ভবনে বসে অপ্রচলিত মাদক ‘কুশ’ উৎপাদনের পূর্ণাঙ্গ ল্যাব পরিচালনা করছিল একটি সংঘবদ্ধ চক্র। বিদেশে ইয়াবা পাচারের চেষ্টার তদন্ত করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে ডিএনসি। ল্যাবটির মূল পরিকল্পনাকারী পলাতক আসামি মোঃ তৌসিফ হাসান (২২), যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তিনি ইন্টারনেটনির্ভর প্রযুক্তির মাধ্যমে বিদেশ থেকেই ঢাকার ল্যাবের তাপমাত্রা, আলো ও পরিবেশ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতেন। ওয়ারীর ওই বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি বিশেষ ঘরে কৃত্রিম আলো ও আর্দ্রতা নিয়ন্ত্রণের মাধ্যমে কুশ চাষ করা হচ্ছিল। অভিযানে কুশ প্ল্যান্ট, বীজ, ক্যানাবিনয়েড রেজিন, সীসা ও ইয়াবাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজবাড়ীর মোঃ রাজু শেখ (৩৯) এবং ঢাকার সুমেহরা তাসনিয়া ওরফে তাসনিয়া হাসানকে (২০) গ্রেফতার করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, পলাতক মূল অভিযুক্তকে আইনের আওতায় আনতে এবং এই চক্রের শিকড় খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন