কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও সুইস গিয়ার উদ্ধার
রাজধানীর কেরানীগঞ্জের ভাংনা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে একটি অটো পিস্তল ও একটি সুইস গিয়ার উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন সেনাবাহিনীর একটি চৌকস টহল দল এই অভিযান চালায়। মূলত স্থানীয় এক সন্ত্রাসী গ্রুপের নেতা শাহিনকে আটক করার উদ্দেশ্যে তার দোকানে অভিযানটি পরিচালনা করা হয়েছিল। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহিন কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তার দোকানে তল্লাশি চালিয়ে একটি ম্যাগাজিনসহ অটো পিস্তল ও একটি সুইস গিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা