ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ভাসানটেক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবুল আটক


মাহমুদুল হাসান মাহমুদ photo মাহমুদুল হাসান মাহমুদ
প্রকাশিত: ৭-১-২০২৬ বিকাল ৫:৩৮

ঢাকার ভাসানটেক থানাধীন একটি এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বাবুল হোসেনকে আটক করা হয়েছে। অভিযানে তার হেফাজত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “যৌথ বাহিনীর অভিযানে একজনকে আটক করা হয়েছে এবং তার হেফাজত থেকে অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বের অপরাধ সংশ্লিষ্টতার তথ্য যাচাই করা হচ্ছে।”
এজাহার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি ২০২৬ রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল পুলিশের উপস্থিতিতে ভাসানটেক থানার আওতাধীন একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ধারালো ছোরা, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, আটক বাবুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিলেন। তার তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে ভীতি বিরাজ করছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক বাবুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিলেন। তিনি ৫ আগস্টের পর জমি দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও বিগত সময়ে তিনি আওয়ামী লীগের কিছু নেতাদের সঙ্গে নিকট সখ্যতা রক্ষা করতেন। 
এক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করে বলেন,“এলাকায় তার নাম শুনলেই মানুষ আতঙ্কিত থাকত। অনেকেই তার জমি দখল ও চাঁদাবাজির শিকার হয়েছেন।”
অন্য একজন বলেন, “বিগত সময়ে রাজনৈতিক কিছু ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল, তাই অনেক সময় সাধারণ মানুষ বিচার পাওয়ার সুযোগ পেত না।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, এই অভিযানের মাধ্যমে এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার