খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) আসর বাদ যাত্রাবাড়ি থানা বিএনপির উদ্দ্যোগে মেন্দীবাড়ী বাজার, মাতুয়াইলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যাত্রাবাড়ী থানা, শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে ও যাত্রাবাড়ী থানা-বিএনপির মোঃ ফিরোজ মাহমুদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শিপন খান, যুগ্ম আহ্বায়ক, যাত্রাবাড়ী থানা-বিএনপি, আমন্ত্রিত অতিথি, মোঃ সালাহউদ্দিন খান রিপন, সাধারন সম্পাদক, ৬৪নং ওয়ার্ড-বিএনপি, এসময় আরও উপস্থিত ছিলেন, মিজানুর রহমান তপন, সাবেক সহ সভাপতি, যাত্রাবাড়ী শ্রমিকদল, আমিনুল ইসলাম আমান, বিএনপি নেতা, লিয়াকত হোসেন, বিএনপি নেতা, বাহার বিএনপি নেতা ও শ্রমিক নেতা আমিনুল ইসলাম।
প্রধান আলোচক মোঃ শিপন খান আলোচনা সভায় বক্তব্য কালে বলেন, বেগম জিয়ার স্মৃতিচারণ উল্লেখ করে আমি বলতে চাই খালেদা জিয়া একজন মহিয়সী নারী ছিলেন। তিনবারের রাষ্ট্রনায়ক ছিলেন। কিভাবে তিনি তিনবার রাষ্ট্রনায়ক হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন, কিভাবে জনগণের সাথে মিশেছেন সেটা আপনার জানেন। আমি দীর্ঘ সময় তার সাথে কাজ করেছি। তাকে জেনেছি, বুঝেছি। তিনি আসলেই একজন দেশপ্রেমিক রাজনীতিবীদ ছিলেন। তার আদর্শ ফলো করে নিজের জীবন গঠন করেছি। আমি আজ তার জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ যেন উনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। এবং ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লা নবীর জন্য এলাকাবাসীর জন্য ভোট চান ।
অনুষ্ঠানটি আয়োজন করেন, মোঃ সোহেল মিয়া, মোঃ মাহবুব আলম, মোঃ হান্নান, মোঃ সাইফুল গাজী, মোঃ বেল্লাল সরকার, আব্দুস সালাম সেলিম ব্যাপারী, মোঃ আলমাস মাতব্বর আরিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব