ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি
রাজধানীর ডেমরা থানাস্থ মুসলিম নগর জিরো পয়েন্ট এলাকায় একটি ভবন নির্মাণ কাজে সন্ত্রাসী বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। ভুক্তভোগী মোঃ জামাল হোসেন (৪৬) বলেন, তিনি তার নিজ মালিকানাধীন মুসলিম নগর জিরো পয়েন্ট, তুষারধারা এলাকায় অবস্থিত পাঁচতলা ভবনের উপরিভাগ সম্প্রসারণের উদ্দেশ্যে গত- নভেম্বর মাসে নির্মাণ কাজ শুরু করে।
প্রাথমিক পর্যায়ের কিছু কাজ সম্পন্ন করার পর ভবনের ভেতরের কাজ শুরু করার প্রস্তুতি নিলে হঠাৎ করে সন্ত্রাসী আফজালুর রহমান (৪৮) ওরফে লিটন (গং) দলবল নিয়ে এসে নির্মাণ কাজে অবৈধভাবে বাধা দেয়। অভিযোগে তিনি আরও জানান, অভিযুক্তরা কাজ বন্ধের জন্য চাপ সৃষ্টি করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে এবং নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
মোঃ জামাল হোসেন বলেন, আমি আইনগত ভাবে আমার নিজ জমিতে ভবন নির্মাণ করছি, কিন্তু সন্ত্রাসীদের হুমকির কারণে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছি।”
এ বিষয়ে তিনি ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তারা অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে ডেমরা থানায় অভিযোগের বিষয় মুঠোফোনে তদন্তকারী কর্মকর্তাকে একাধিকবার ফোন দেওয়ার পরেও তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
Link Copied