চকরিয়া প্রেস ক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক এস এম হান্নান শাহর ইন্তেকালে বিএমবিএস চেয়ারম্যানের শোক
চকরিয়া প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক সকালের সময়-এর চকরিয়া প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক, মানবাধিকার নেতা ও সমাজ সংগঠক এস এম হান্নান শাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ জানুয়ারি ২০২৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে সাংবাদিকতা ও মানবাধিকার অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন নির্ভীক, সৎ ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিক, যিনি আজীবন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে গেছেন। তাঁর এই মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের মেধা বিকাশ সোসাইটি (বিএমবিএস)-এর চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন অপু। এক শোকবার্তায় তিনি বলেন, “আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই গভীর শোকের সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা