জুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগকর্মী ডিবির জালে
মৌলভীবাজারের জুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ আহমদ সায়েল নামে এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে জেলা গোয়ন্দো শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সায়েল উপজেলার ভোগতেরা এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের ছোট ভাই।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের এক নেতা জানান, সায়েল উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। তবে ছাত্রলীগের কোনো পদে নেই বলে জানান ওই ছাত্রলীগ নেতা।
ডিবি পুলিশ জানায়, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকায় নোহা গাড়িযোগে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার, পেশাদার মোটরসাইকেল চোর গ্রেপ্তারসহ বিশেষ অভিযান চালানো হয় সোমবার রাতে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভোগতেরা এলাকার আহমেদ সায়েল চোরাই মোটরসাইকেল নিয়ে বিক্রির জন্য মানিকসিংহ বাজারে আসছেন। পরে সেখানে চেকপোস্ট বসিয়ে গাড়ি চেকিংকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসবাদে তিনি মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে পারেননি। তার দেয়া তথ্যমতে জানা যায়, এ চক্রের সাথে জড়িত ফুলতলা এলাকার হৃদয় মিয়া ও উপজেলা চত্বর চৌমুহনা এলাকার এনামুল। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তারা বিভিন্ন সময় মোটরসাইকেল চুরি ও বিক্রি করে থাকে।
এ ঘটনায় ডিবির এসআই আজিজুর রহমান নাইম বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৮/২১)।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের