ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম মহানগর বিএনপির ত্রাণ কমিটি গঠন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:৮

হঠাৎ করে দেশের পূর্বাঞ্চলসহ চট্টগ্রামের হাটহাজারী, ফঠিকচড়িসহ বিভিন্ন উপজেলায় সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলার পর জেলা প্লাবিত হওয়ায় মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে অসংখ্য মানুষ। জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। বন্যায় ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর বিএনপি মনে করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। 

তাই চট্টগ্রামসহ দেশের বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে একটি ত্রাণ ও পুনর্বাসন কমিটি গঠন করা হয়েছে। মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ আজম উদ্দিনকে এই কমিটির আহবায়ক করা হয়। সদস্য হিসেবে আছেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি হারুন জামান, নিয়াজ মো, খান, ইকবাল চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সাবেক সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক প্রচার সম্পাদক সিহাব উদ্দিন মোবিন। 

মহানগর বিএনপির ত্রাণ কমিটিতে চট্টগ্রামের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ত্রাণ কমিটিতে সহায়তা দেয়ার আহবান জানিয়েছেন ত্রাণ কমিটি। পাশাপাশি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যার যার সাধ্যমতো বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। 

ত্রাণ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ প্রতিদিন দুপুর ২ টা থেকে কাজীর দেউরি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ত্রাণ সহায়তা গ্রহণ করবেন। যোগাযোগ ০১৮৩৭১৫৮৬৫৯

এমএসএম / এমএসএম

জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি 

ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান