ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

অভয়নগর উপজেলা প্রশাসনের আহবানে বন্যাদুর্গত মানুষের জন্য করণীয় শীর্ষক জরুরী সভা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:১১

দেশের বন্যাদুর্গত বিভিন্ন এলাকার মানুষের জন্য যশোরের অভয়নগরে করণীয় শীর্ষক এক বিশেষ জরুরী সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আহবানে শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯ টায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, সহকারী কমিশনার (ভূমি) ও নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, এনজিও ও স্কাউট প্রতিনিধি ফারুক হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা আহসান কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ।
সভায় বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ, প্যাকেটিং ও দুর্গত এলাকায় নিয়মতান্ত্রিকভাবে সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার