লালমোহনে আওয়ামীলীগ কার্যালয়ে বোমা সাদৃশ্য বস্তু
ভোলার লালমোহনে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পাওয়া গেলো বোমা সাদৃশ্য বস্তু।
শনিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বোমা সাদৃশ্য এ বস্তু দেখতে পায় ওই কার্যালয়ের পিয়ন মো. বশির আলম।
মো. বশির আলম জানায়, কার্যালয়টি দীর্ঘদিন বন্ধ ছিল। এ কার্যালয়ের দোতলায় যুবলীগ অফিসের বেলকনিতে কিছু সুপারি শুকাতে দিয়েছিলাম। আজ তা নামাতে গেলে সুপারির পাশে একটি মিষ্টির কাটুন দেখতে পাই। পরে সেটা খুললে বোমার মতো এগুলো দেখি এবং স্থানীয় লোকজন কে দেখালে তারা পুলিশ কে খবর দেয়।
এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে কার্যালয়টি নিজেদের হেফাজতে নেয় লালমোহন থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এটি পুলিশ উদ্ধারপূর্বক জব্দ করবে। তবে কে বা কাহারা সেটা রেখেছে তা নিয়ে এখন পর্যন্ত কোনে অভিযোগ আসেনি। তবুও পুলিশ ঘটনার উদঘাটন পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান