ভারী বর্ষনে খুলনায় জলাবদ্ধতা
খুলনা শহরের বিভিন্ন এলাকা, রাস্তাঘাট ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় তৈরী হয়েছে যাতায়াতে সমস্যা। অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রবিবার ভোর থেকেই খুলনায় ভারী বর্ষণ শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনায় শনিবার দিবাগত রাত থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত ৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার কারনে নগরীর খালিশপুর মুজগুন্নি মহাসড়ক, বাস্তহারা কলোনি, রায়েরমহল, কেডিএ অ্যাভিনিউ, সাতরাস্তা, রয়েল চত্বর, বাইতিপাড়া, মৌলভীপাড়া টিভিবাউন্ডারী রোড, পিটিআই মোড়, টুটপাড়া, রূপসাসহ বেশকিছু নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়কে জলাবদ্ধতা থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ, স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা। সড়কে যানবাহনের উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সরজমিনে দেখা যায়, নগরীর রয়েল মোড়, বাইতিপাড়া সড়ক, সাতরাস্তা মোড়, বড় মির্জাপুর, টুটপাড়া এলাকার প্রধান সড়ক তলিয়ে গেছে। তৈরী হয়েছে জলাবদ্ধতা। সড়ক তলিয়ে যাওয়ার কারণে যানবাহন নিয়ে দুর্ভোগে পড়েছেন চালকরা। ব্যাটারি চালিত ইজিবাইকের ইঞ্জিনে পানি প্রবেশ করায় বিকল হয়েছে। অনেক গাড়ি ঠেলে নিয়েও যেতে দেখা যায়। ফুটপাত দিয়েও অনেককে হালকা যানবাহন চালাতে দেখা যায়। রিক্সাচালক রমজান আলী জানান, সকাল থেকেই ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে খুলনা শহরের অধিকাংশ এলাকার রাস্তা তলিয়ে গেছে। মানুষজনও সকাল থেকে কম বের হচ্ছে। সাতরাস্তা মোড় এলাকার ব্যবসায়ী কামরান প্রামানিক জানান, জলাবদ্ধতায় পানির জন্য আমরা বাসা থেকে রাস্তায় বের হতে পারছিলাম না। অনেক বেলা করে দোকান খুলতে হয়েছে। চলাচলে অনেক সমস্যা হচ্ছে। নগরীর টুটপাড়া এলাকার বাসিন্দা শেখ জোবায়ের বলেন, আমাদের এলাকা তো তলিয়েছে। গিয়েছিলাম জোড়াকল বাজারে। দোকানদাররাও আজ তেমন একটা ঘটা করে বাজার মেলেনি। কিন্তু চলাচলে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে।
স্কুল শিক্ষার্থী তাহমিদ বলে, সকালে অনেক বৃষ্টি দেখে ছাতা নিয়ে বের হয়েছি। রিক্সা না পাওয়ায় হেটে হেটে কোচিং গিয়েছিলাম । কিন্তু পুরো ভিজে যাওয়ায় আজ স্কুলে যেতে পারিনি। তাই এখন আবার বাসায় ফেরৎ যাচ্ছি। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, মৌসুমি বায়ুর কারনে এমন বৃষ্টিপাত হচ্ছে। শনিবার দিবাগত রাত থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত খুলনায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন