ঘোড়াঘাটে মাদ্রাসার অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কৃষ্ণরামপুর ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, সেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম- দুর্নীতির অভিযোগ ওঠেছে।
রোববার (২৫ শে আগস্ট) দুপুর ১২ টার দিকে অনিয়ম, দুর্নীতির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক এবং স্থানীয় লোকজন এ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে ।
সমাবেশে বক্তারা বলেন, অধ্যক্ষ মাদ্রাসায় যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছে। এছাড়া অত্র মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে জমি ডাকের টাকা আত্বসাতের অভিযোগ উঠেছে।
তারা আরও জানান, পরবর্তীতে অধ্যক্ষ কৌশল পরিবর্তন করে আ’লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতনে তিনি সহি না করে মাসের পর মাস তাদের ঘুরাতে থাকেন এবং উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়ম সহ নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন। ।
এমনকি বিদ্যালয়ের শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকলে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলো।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের অধ্যক্ষ জানান, অযৌক্তিক অভিযোগের কারণে তিনি পদত্যাগ করবেন না। অডিট করে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমানিত হলে তিনি যেকোনো শাস্তি মেনে নেবেন।
তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়টি সত্য নয় দাবি করে তিনি বলেন, ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তিনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে মাদ্রাসার সকল হিসাব নিকাশ জনগনের সামনে তুলে ধরবেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ