ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ম্যাচ সেরার পুরস্কার উঠলো মুশফিকের হাতে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৪ বিকাল ৫:৮

প্রথম ইনিংসে পাকিস্তানের দুইজন ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। সউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান। এ দুই ব্যাটারের ব্যাটে ৬ উইকেটে ৪৪৮ রানের বড় সংগ্রহ স্কোরবোর্ডে তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

এরপর জবাব দিতে নেমে বাংলাদেশের ব্যাটাররা খেলেছেন অসাধারণ। চারটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। সেঞ্চুরিটি এলো মুশফিকুর রহীমের ব্যাট থেকে। যেন-তেন কোনে সেঞ্চুরি নয়। প্রায় ডাবল সেঞ্চুরির কাছাকাছি একটি ইনিংস। মাত্র ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরিটি করতে পারেননি মুশফিক। আউট হয়েছিলেন ১৯১ রানে।

কিন্তু মুশফিককে এখন আর ডাবল সেঞ্চুরি মিস হওয়ার আফসোসে পুড়তে হবে না। তার ১৯১ রানের সুবাদে বাংলাদেশ পেয়েছিলেন ৫৬৫ রানের বিশাল সংগ্রহ। লিড দাঁড়িয়েছিলো ১১৭ রানের। এই লিডই বাংলাদেশকে জয় এনে দিতে বিশাল সহায়তা করেছে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলাররা রীতিমতো গলা চেপে ধরতে পেরেছিলো মুশফিকের ব্যাট থেকে পাওয়া সাহসে ভর করে। যার ফলে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক পাকিস্তান ক্রিকেট দল। সেখানে জয়ের জন্য লক্ষ্য পেলো মাত্র ৩০ রান। ৬.৩ ওভার এবং বিনা উইকেট ব্যায়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয়ের লক্ষ্য পূরণ করে টাইগাররা।

ম্যাচ শেষে ১৯১ রানের ইনিংসটিকে মূল্যায়ন করতেই হতো বিচারকদের। ভিন্ন চিন্তা করার সুযোগই ছিল না। যে কারণে দেখা গেলো, ম্যাচ সেরার পুরস্কার উঠেছে মুশফিকুর রহিমের হাতেই।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে