ঐতিহাসিক টেস্ট জয় ছাত্র আন্দোলনে নিহতদের উৎসর্গ
পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্টের মধ্যে ১২ বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র। অধরা সেই জয় অবশেষে ধরা দিয়েছে। সেটাও আবার প্রতিপক্ষের ঘরের মাঠে, ১০ উইকেটের বিশাল ব্যবধানে। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে উৎসর্গ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাইক্রোফোন হাতে নিয়েই বাংলায় বললেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, আমাদের এই জয়টা তাদের উৎসর্গ করছি। তাদের জন্য অনেক অনেক দোয়া।’
উল্লেখ্য, গত জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পুন বহালের আদেশ দেয় হাইকোর্ট। এরপরই কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা। কয়েক সপ্তাহের ব্যবধানে এই আন্দোলনে নিহত হন কয়েকশ শিক্ষার্থী। তাতে ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলনে রূপ নেয়। যেখানে কোটা সংস্কারের দাবি থেকে থেকে সরকার পতনের এক দফা দাবি জানানো হয়।
গত ৫ অক্টোবর ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের।
Aminur / Aminur
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার
ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান