ম্যাচ সেরার পুস্কারের অর্থ বন্যার্তদের দান করলেন মুশফিক
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়খালী, লক্ষ্মীপুর, কুমিল্লা। এই অঞ্চলের লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী। স্রোতের তীব্রতায় উদ্ধার কার্যক্রমও ব্যাহত হতে। স্মরণকালের ভয়াবহ বন্যায় সিউরে উঠছে সারাদেশের মানুষ।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেললেও বাংলাদেশের ক্রিকেটাররা দেশের বন্যার এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সময় কাটিয়েছেন। তবুও, বাংলাদেশের মানুষকে অসাধারণ এক জয় উপহার দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই জয়ে দারুণ অবদান রেখেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
১৯১ রান করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার নিতে গিয়ে মুশফিকুর রহিম জানালেন, তিনি তার এই পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যার্তদের জন্য দান করতে চান। সে সঙ্গে দেশের মানুষদের প্রতি মুশফিক আহ্বান জানিয়েছেন, যাদের সম্ভব তারা যেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান এবং সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এমএসএম / এমএসএম
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার
ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান