ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন পুলিশ লাইন্সে ক্লোজড


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২৫-৮-২০২৪ বিকাল ৬:১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনকে প্রশাসনিক কারণে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম স্বাক্ষরিত এক পত্রে তাকে ক্লোজড করা হয়। পত্রে আরো বলা হয়, পুলিশ অধিদপ্তর/স্টেনো/৬০৫ (২৪) এ আদেশ জনস্বার্থে করা হয়। যা অবিলম্বে কার্যকর হবে। পত্রের অনুলিপি রাজশাহী ডিআইজিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেয়া হয়েছে। এদিকে ওসি সাজ্জাদ হোসেনের ক্লোজডের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফুল হক। বিষয়টি নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আসছিলেন। এছাড়া ক্লোজড হওয়ার আগে ওসি সাজ্জাদ কয়েক দফায় আমার কাছে ২৭ লাখ টাকা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করেছেন মর্মে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা