ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মেসির অভিষেকের ইঙ্গিত, ১০ দিন আগেই শেষ ম্যাচের টিকিট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ১০:৩৬

স্প্যানিশ জায়ান্ট ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর এখনো নতুন ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। তার অভিষেক দেখার অপেক্ষা রয়েছে ফুটবলপ্রেমী জনগণ। শোনা যাচ্ছে আগামী সপ্তাহেই পিএসজির জার্সিগায়ে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন সময়ের অন্যতম সেরা এই তারকা ফুটবলার। কিন্তু সেটা এখনো নিশ্চিত নয়। তাতে কি! অভিষেকের গুঞ্জন ছড়ানোর পর ওই ম্যাচের ১০ দিন আগেই শেষ হয়েছে সব টিকিট।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে চলতি মৌসুমে ইতোমধ্যেই তিনটি ম্যাচ খেলে ফেলেছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। দলের নতুন সদস্য লিওনেল মেসির প্রথম দুই ম্যাচ খেলার কোনো সম্ভাবনা ছিল না। তবে তৃতীয় ম্যাচে তাকে মাঠে নামানোর কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। দলীয় কোচ পচেত্তিনোর মতে, এখনো মেসিকে নামানোর সময় আসেনি।

তাহলে লিগে গতবারের রানারআপ দলের হয়ে প্রতিনিধিত্ব করার সময় কখন আসবে- এমন প্রশ্নের জবাবে আগামী ম্যাচের ইঙ্গিত দিয়েছিলেন কোচ। অর্থাৎ আগামী সপ্তাহের ম্যাচে পিএসজির হয়ে অভিষেক হতে যাচ্ছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলারের।

এমন ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গে টিকিট নিয়ে রীতিমত যুদ্ধের শুরু হয়। মেসির পিএসজি অভিষেকের সাক্ষী হতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। এর মধ্যে ২১ হাজারের মতো টিকিট বিক্রি হয়ে গেছে। স্টেডিয়ামের বাইরে ১০ দিন আগেই ঝুলিয়ে দেয়া হয়েছে ‌‌‌'নো টিকিট' সাইডবোর্ড।

ফরাসি গণমাধ্যমগুলো থেকে জানা যায়, অনলাইনে চিলি, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মিশর ও ভারত থেকে কেনা হয়েছে টিকিট। শুধু সমর্থক নয়, লিওনেল মেসি অভিষেক দেখার আগ্রহ রয়েছে সাংবাদিকদেরও। এই ম্যাচের অ্যাক্রিডেশনের আবেদন জমা পড়েছে ১২০টি। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ ১১৩টি অ্যাক্রিডেশন কার্ডের আবেদন জমা পড়েছিল রাঁসের মাঠের কোনো ম্যাচে।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি