মান্দায় শিক্ষক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় বাংলাদেশ শিক্ষক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে "বাংলাদেশ শিক্ষক সমিতি" মান্দা উপজেলা শাখার এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি গোলাম সরোয়ার স্বপন।
সভায় দেশের চলমান অস্থির পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, ব্যক্তিগত শত্রুতার জের ধরে অযথাই প্রতিষ্ঠান প্রধানকে পদত্যাগের দাবি করা হচ্ছে। নির্ধারিত কর্তৃপক্ষ না হওয়া সত্ত্বেও তারা স্কুলের হিসাব নিকাশ দাবি করছে। না হলে তারা বলপূর্বক প্রধান শিক্ষককে পদত্যাগ করতে চাপ দেয়া সহ হেনস্থা করছে। এমতাবস্থায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।
সভায়, এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয় এবং শিক্ষকবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও অনুরোধ জানানো হয়।
সভা শেষে প্রধান ও সহকারি শিক্ষকদের নিয়ে ১৫ সদস্য একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু'র সাথে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এহেন অনাকাঙ্খিত ঘটনার নিন্দা জানাই। আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য তাঁরা সকলকে আহ্বান জানান। শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে বিএনপি যে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমনের ব্যবস্থা নিবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২