ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে চাচা-চাচী কর্তৃক নির্যাতনের প্রতিবাদে ভাতিজার সংবাদ সম্মেলন


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ৩:২৪

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওহিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারজিন আক্তার তনু ও তার স্বামীর আল আমিন সরকার স্বপন কর্তৃক নির্যাতন ও মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আপন ভাতিজা ভুক্তভোগী মোঃ জুবায়ের।
সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় ভুক্তভোগী জুবায়ের তার নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের ডেকে এ সংবাদ সম্মেলন করেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা আল ইমরান সরকার রতন এর মৃত্যুর পর আমার চাচা স্বপন ও চাচী তারজিনা আক্তার তনু আমাদের একটি ইট ভাটা পরিচালনা করে আসছেন। কিছুদিন পর ইট ভাটায় আমাদের একটি অংশের হিসাব নিকাশ বুঝিয়ে নিতে চাওয়ায় আমার চাচা ও চাচী আমাদের সম্পত্তি আত্মসাতের চেষ্টায় লিপ্ত হয়ে চলতি মাসের ৮ তারিখে আমার ও আমার মায়ের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা তথ্যদিয়ে সন্মানহানী সহ জায়গা জমি আত্মসাত করার অপচেষ্টা চালিয়ে যেতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১০ তারিখে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি দেখিয়ে সরকারি চাকুরীজীবী আমার মা ও আমার বিরুদ্ধে এক মিথ্যা সংবাদ সম্মেলন করে জায়গা জমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমার চাচী সরকারি চাকুরীর সুবাদে আমার দাদা বাড়ী এলাকা ওহিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে এসে আমাদের পৈতৃক সম্পত্তি, বাড়িঘর দখল করে রেখেছে। এছাড়া তার এক আত্মীয় সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা হওয়ায় তার প্রভাব খাটিয়ে আমাদেরকে প্রতিনিয়ত হুকমি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
এ সময় ভুক্তভোগী মোঃ জুবায়ের তার মা, ছোট বোন ও নিজের প্রাণনাশের আশঙ্কা করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার