চট্টগ্রামে আ. লীগ নেতার কনটেইনার ডিপোতে শ্রমিকের অসন্তোষ
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার পরিচালিত বেসরকারি কনটেইনার ডিপো 'ইনকনট্রেড লিমিটেড' এ শ্রমিক অসন্তোষ হয়ে কাজে কর্ম বিরতি দিয়েছেন। বেতন বৈষম্য নিয়ে শুরু হয় শ্রমিক-মালিক অসন্তোষ। এই অসন্তোষ বিগত ১৫ বছর ধরে ধরে চলতে থাকে, এতে করে শ্রমিকের ক্ষতিগ্রস্তে নিপতিত হয়।
রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে ইনকনট্রেড লিমিটেড-এর কর্মচারীরা কাজ বন্ধ করে বিভিন্ন দাবিদাওয়া আদায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
চট্টগ্রামের পূর্ব পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ইনকনট্রেড লিমিটেড প্রতিষ্ঠানটি অবস্থিত। এর চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ হারুন কুমিল্লা-৩ আসনের আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ছিলেন।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, 'ইনকনট্রেড লিমিটেড কনটেইনার ডিপোর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সাইফুল ইসলাম এর পদত্যাগ, বেতন বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।'
প্রতিষ্ঠানটির আন্দোলনরত শ্রমিক মো. ইমতিয়াজ,মনির, রাখিবরা বলেন,'ইনকনট্রেড লিমিটেড কনটেইনার ডিপোর চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ হারুন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা থাকায় এখানে স্বৈরাচারী কাণ্ড পরিচালনা করেন। বেতন ভাতা ঠিক মত পরিশোধ করেন না। এখানে স্বজনপ্রীতি করা হয়। বেতন কাঠামোতে বৈষম্য রয়েছে। সরকারি বেতন কাঠামো ও কর্ম ঘন্টার কোন নিয়ম নীতি নেই। ৮ ঘন্টার পরিবর্তে দৈনিক ১২ ঘন্টা কাজ করানো হয়।'
তারা আরো বলেন, 'আমরা ন্যায় বিচার এবং ন্যার্য বেতন-ভাতার দাবি জানাচ্ছি। আমাদের দাবি আদায় না হলে আরো বড় ধরনের আন্দোলনে যাব।'
২৫ আগষ্ট রবিবার দুপুরে ইনল্যান্ড কনটেইনার ডিপো এন্ড কনটেইনার ফ্রেইট স্টেশন 'ইনকনট্রেড লিমিটেড' এ গিয়ে দেখা গেছে, দাবি আদায়ে বিপুল সংখ্যক শ্রমিক স্লোগান দিচ্ছে। এ সময় কোন কোন শ্রমিক হাতে প্লেকার্ড নিয়েও দাবি আদায়ে স্লোগান দিতে দেখা যায়।
তবে এ প্রসঙ্গে জানার জন্য প্রতিষ্ঠানটির অফিসে গেলেও এমডিসহ কর্মকর্তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা