শ্রীমঙ্গলে জন্মাষ্টমীতে বন্যার্তদের জন্য প্রার্থনা
যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। জন্মাষ্টমীতে দেশের বানভাসিদের জন্য প্রার্থনা করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার হবিগঞ্জরোড সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ায় নানা আয়োজনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়৷
দেশজুড়ে বন্যা পরিস্থিতি বিরাজমান থাকায় এবার জন্মাষ্টমীর উদযাপনের অর্থ বন্যা কবলিত মানুষদের ত্রাণ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলো জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা৷ সেজন্য এবার জন্মাষ্টমীর কোন শোভাযাত্রা বের করা হয় নি৷
সকালে পূজা অর্চনার মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠিকতা শুরু হয়৷ পরে বন্যার্তদের জন্য সমবেত প্রার্থনার আয়োজন করা হয়৷
এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী৷
এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব৷ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. সত্যকাম চক্রবর্তী,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ সরকার, প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য,অবিনাশ আচার্য্য,
পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ,শ্যামল আচার্য্য, প্রমুখ৷
এমএসএম / এমএসএম
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি
মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ
বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা
শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি
কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি
সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট
নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত