ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও ফেসবুকে অপ- প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ২৬-৮-২০২৪ বিকাল ৫:৩০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাংবাদিক পরিচয়ে এক ব্যবসায়ীর  কাছে চাঁদা দাবি ও ফেসবুকে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৬ আগস্ট)  বিকেল  সাড়ে চার টার দিকে  পশ্চিমপাড় উপজেলা সদরে  অবস্থিত  মোল্লা প্লাজায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী হান্নান মোল্লা   বলেন,  গত ২৪ আগস্ট  তিনি চায়ের দোকান থেকে চা খেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরার পথে উপজেলা চত্বরে পৌঁছালে সাংবাদিক মাহাবুব সুলতান তাকে ডেকে বলেন, ভাই আপনি তো অনেক বড় ব্যবসা করেন, অনেক বাড়ি ও গাড়ির মালিক। এসময় ব্যবসায়ীক হান্নান মোল্লা তাকে ডাকার কারণ জানতে চাইলে, সাংবাদিক মাহাবুব সুলতান বলেন, আপনি সরকারি রাস্তার উপর ছয় তলা ভবন নির্মাণ করেছেন। এজন্য আমাকে  ১০ লক্ষ টাকা দিতে হবে।  তা না হলে আপনাকে আমি দেখিয়ে দিবো বলে হুমকি দেয়।  এ ঘটনার পর সাংবাদিক মাহাবুব সুলতান তার ফেসবুক আইডি থেকে ঐ ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন কিছু লিখে অপ- প্রচার চালায়।

ঐ ব্যবসায়ীক আরো বলেন,  আমি সরকারি রাস্তার পাশে ব্যক্তি মালিকের জায়গা ক্রয় করে সুনামের সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। সাংবাদিক তার চাহিদা মতো ১০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে আমার বিরুদ্ধে যে অপ- প্রচার চালিয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন