ইংল্যান্ড সর্বশক্তি নিয়ে নামলেও হারানো সম্ভব : কোহলি
ইংল্যান্ড সর্বশক্তি নিয়ে নামলেও ভারত তাদের হারানোর ক্ষমতা রাখে- এমনটাই মনে করেন বিরাট কোহলি।
ভারতের অধিনায়ক কোহলি বলেন, “ধৈর্য না রাখতে পারলে ইংল্যান্ডে যে কোনও সময় আউট হতে হবে। কত অভিজ্ঞতা রয়েছে বা কত রান করেছি তা গুরুত্বপূর্ণ নয়। সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল। আমার মনে হয় বিশ্বের সব দেশের মধ্যে ইংল্যান্ডে ব্যাট করাই সব চেয়ে কঠিন।”
ইংল্যান্ড দলে নেই বেন স্টোকস, জফ্রা আর্চাররা। চোটের জন্য ছিটকে গিয়েছেন ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রডও। এমন অবস্থায় ভারতের কাজটা কি সহজ হয়ে গিয়েছে? কোহলি বলেন, “প্রতিপক্ষের শক্তির উপর কি কিছু নির্ভর করে? আমার মনে হয়ে ইংল্যান্ড সর্বশক্তি নিয়ে নামলেও আমরা ওদের হারাতে পারতাম। বিপক্ষ কখন দুর্বল হবে আমরা তার জন্য অপেক্ষা করি না।”
এই ভারতীয় দলের কেউই হেডিংলিতে খেলেননি। তবে কোহলির মতে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তিনি বলেন, “যে জিনিস আমাদের হাতের বাইরে তা নিয়ে বিশেষ ভাবি না। এটা একটা টেস্ট ম্যাচ যেটা আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলব। বিশ্বের যে কোনও মাঠেই তা খেলতে হতে পারত।”
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি