মানুষের যেকোনো বিপদে বিএনপি এগিয়ে আসে:শামীম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, টানা প্রবল বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পানি প্রবেশ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম সহ আশপাশের জেলাগুলোতে কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। ভয়াবহ বন্যায় মহাদুর্যোগে পড়েছে ওইসব এলাকার মানুষ। পানিবন্দী মানুষ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর। তারই নির্দেশে এই ত্রাণ সামগ্রী দেওয়া হলো। বিএনপি গণমানুষের দল। মানুষের যেকোনো বিপদে বিএনপি এগিয়ে আসে।
তিনি সোমবার (২৬ আগষ্ট) বিকালে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন ও পৌরসভার ৫ নং ওয়ার্ডে বন্যাদুর্গত বানভাসি মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
তিনি তার নেতৃত্বে টিমের সদস্যদের নিয়ে ফেনীর বিভিন্ন এলাকায় ছুটে যান। বন্যা দুর্গত পরিবারের মানুষের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। খোঁজখবর নেন অসহায় মানুষদের।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দীন কায়সার সাব্বির, সি. যুগ্ম আহ্বায়ক বাবু তপন কর, পৌরসভা বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া প্রমূখ।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা