সাকিবের প্রতি সহানুভূতিশীল হবে অন্তর্বর্তী সরকার, কোয়াবের প্রত্যাশা
খুনের মামলা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে মামলা নিয়ে সরব জাতীয় দলের সতীর্থ থেকে শুরু করে অনেক তারকা ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তারা।
এবার দুঃসময়ে সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দেশে না থেকে হত্যা মামলার আসামী হওয়ায় সহমর্মিতা জানিয়েছে সংগঠনটি।
এর আগে সামাজিক যোগাযোগ মাধমে পোস্ট দিয়ে সাকিবের পাশে থাকার ঘোষণা দেন জাতীয় দলের নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাকে মিথ্যা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মুমিনুল হক, এনামুল হক, লিটন কুমার দাস, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসানসহ সাবেক-বর্তমান অনেক তারকা ক্রিকেটার।
সোমবার (২৬ আগস্ট) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের প্রতি নিজেদের সমর্থনের কথা উল্লেখ করা হয়। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। সদ্য শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়েও সাকিব আল হাসানের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।’
আরও বলা হয়, ‘খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য রয়েছে সাকিবের। এসব বিবেচনায় সাকিব আল হাসান যাতে শুধুমাত্র রাজনৈতিক কারণে মামলার আসামী না হন- সে অনুরোধও রাখছে কোয়াব।’
এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাকিবের মামলাটি সহানুভুতির সঙ্গে বিবেচনা করা হবে বলে প্রত্যাশা করছে কোয়াব।
সংগঠনটির আশা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ব্যাপারে আরও সহনশীল হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ‘কোয়াব প্রত্যাশা করে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি সহানুভূতির সাথে দেখবে অন্তর্বর্তী সরকার। কোয়াব চায় ক্রিকেটার সাকিব আল হাসানের খেলোয়াড় স্বত্বাটি আলাদাভাবে বিবেচিত হোক। সাকিবের মত ক্রিকেটারের উপস্থিতি ও অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ