অভয়নগরে দোকানঘর ভেঙে জমি দখল, থানায় অভিযোগ
যশোরের অভয়নগরে জোর পূর্বক প্রবাসীর জমি দখল নিতে জমিতে থাকা দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঘুটিয়া ইউনিযনের সিংগাড়ী গ্রামের মৃত বক্কার মোল্লার ছেলে আজাহার মোল্যা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার নওয়াপাড়া এলাকার মৃত জেলমান শেখের ছেলে ইলিয়াস শেখ (৫০), ইপি শেখ (৪৫), রউফ শেখ (৪২), আজগার শেখ (৩৮) এবং একই গ্রামের ইলিয়াস সরদারের ছেলে জুয়েল সরদার ও মেয়ের জামাই শিমুল (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে দুইটা দলিলের মাধ্যমে মরিয়ম বেগম ও আসমা বেগমের কাছ থেকে ১ শতক ৬০ পয়েন্ট জমি কিনে দোকানঘর দিয়ে ব্যবসা পরিচালনা করেন। ওই জমি দখল করার লক্ষে গত ২৪ আগষ্ট শনিবার সকালে দোকানঘরটি ভেঙে ঘরের টিন কাঠসহ সবকিছু লুট করে নিয়ে জমি দখল করে নেয়। এই জমি তাদের বোনেরা বিক্রয় করিলেও তাহারা সেটা মানেন। জমি দখলে রাখিতে আরা বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে।
জমির মালিক আজহার মোল্যা জানান, আমার কেনা জমি জোর করে দখল করেছে ইলিয়াস শেখ। বিষয়টি প্রশাসন তদন্ত করে সঠিক সমাধান করুক। আমার জমি ফেরত পেতে চায়।
জমি বিক্রিকারী মরিয়ম বেগমের ছেলে আফিজুর রহমান জানান, আমার মা জমি আজাহারের কাছে বিক্রি করার পর জমি মেপে মা আমিসহ মামারা আজাহারকে দখল বুঝিয়ে দিয়েছিলাম। এখন ওই জমি নিয়ে যদি আদালতে মামলা হয় তবে আমাদের তো কিছু করার নেই।
অভিযুক্ত ইলিয়াস শেখ ঘটনাটি অস্বীকার করে বলেন, আমার দুইবোন জমি বিক্রি করেছে আমি আদালতে আমানতের মামলা করেছি। আদালতে জমি পেলে আমি জমি ছেড়ে দেবো। আমি আজাহারকে কোনদিন জমি মেপে বুঝিয়ে দেয়নি। আদালতে মামলা থাকা অবস্থায় আজাহার ওই জমি জোর করে দখল করেছিলো।
উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়েবুর রহমান বলেন, আমার ইউনিয়নে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে সঠিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমার ইউনিয়নে আমি কোন অনিয়ম হতে দেবোনা।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত