ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কর্ণফুলীতে পুলিশ বক্স ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৭-৮-২০২৪ বিকাল ৫:২

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর খবরে মইজ্জ্যারটেক চত্বরে আনন্দ মিছিল করেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ওই দিন একটি বে-আইনি সংঘবদ্ধ চক্র সিএমপির কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্ট ও ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লুটপাট করেন। ঘটনার প্রায় ২০ দিন পর ৫/৬'শজন'কে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

(২৫ আগস্ট) রোববার বিকেল কর্ণফুলী থানার (এসআই) মুহাম্মদ নুর ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। ওই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় (ওসি তদন্ত) মেহেদী হাসান'কে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা ও কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট কর্ণফুলী থানাধীন আখতারুজ্জামান চত্বর সংলগ্ন মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে সংঘবদ্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ও ১৮৬০ সনের একাধিক পেনেল কোড ধারায় মামলাটি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট বিকেলে চেকপোস্টে হামলা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পুলিশ বক্সে অগ্নিসংযোগ চালিয়ে লুটপাটের মাধ্যমে সরকারি মালামাল ও যানবাহন চুরি করা হয়েছে। এতে ৪১ লক্ষ ৫০ হাজার টাকার লুণ্ঠন (চোরাই মূল্য) ও ভাঙচুর করে ক্ষতিসাধন করেছে আনুমানিক আরো ৫ লক্ষ টাকার।

পরে উদ্ধার করা হয়েছে রানার কোম্পানির একটি হলুদ রঙের বড় ট্রাক, একটি নীল ও হলুদ রঙের কাভার্ড ভ্যান, একটি টাকা কোম্পানির কার্গো ট্রাক, ২০ টি ভাঙা গ্লাসের টুকরো ও একটি স্টীলের পোড়া চেয়ারের অংশ বিশেষ ইত্যাদি।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর খবরে মইজ্জ্যাটেক পুলিশ বক্স ও ট্রাফিক বক্সে ভাংচুর ও লুটপাটের ঘটনায় একটি মামলা হয়েছে, মামলাটি তদন্ত করা হচ্ছে। আইনি ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা