কুচাইপট্রি ইউনিয়নের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে সহকারী শিক্ষকদের অবরুধ করে রাখে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহম্মেদের পদত্যাগ করে স্কুল থেকে বিদায় নিতে আলটিমেটাম দিয়েছে।
শিক্ষার্থীরা জানায়, এই স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ নানা অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ তুলে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সকালে আন্দোলন শুরু করে। খবর পেয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ছুটে আসেন।
এ সময় ক্ষিপ্ত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের কয়েকজন সহকারী শিক্ষককে একটি কক্ষে অবরুধ করে রাখেন। কিন্তু স্কুল ম্যানেজিং কমিটির কেও উপস্থিত ছিলেন না। এরপরে স্থানীয় ভিমখিল বাজার হয়ে কোদালপুর - গোসাইরহাট সড়ক গোসাইরহাট উপজেলা চত্বরে অবস্থানে নিয়ে বিক্ষোভ করে।এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসময় প্রধান শিক্ষক আলাউদ্দিন স্কুলে উপস্থিত ছিলেন না। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন চরমাইজারা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ও পরীক্ষার ফিস ইেশি টাকা আদায়সহ পাশের হার খুবই নিম্নমানের। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।
এবিষয় প্রধান শিক্ষক আলাউদ্দিন আহম্মেদ মুঠোফুনে জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানুয়াট এ চক্রান্তের সাথে জড়িত আমার স্কুলের সহকারী কয়েকজন শিক্ষক ও ম্যানেজিং কমিটি কিছু সদস্যসহ এলাকার কিছু দুষ্কৃতিকারীরা তারা মিলে কোমলমতি শিক্ষার্থীদের উস্কানি দিয়ে এগুলা করিয়েছেন।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied