ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে বিএনপির করা দুই মামলায় আসামী ১১২ জন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৪ বিকাল ৫:৪৪

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির দুই নেতার দায়ের করা দুই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, সাবেক মেয়র শেখ সেলিম হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারসহ ১১২ জনকে আসামী করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) আদালত মামলা দুটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গন্য করতে নির্দেশ দিয়েছেন।

কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী আমিনুর রহমান চৌধুরী বাদী হয়ে ৭৪ জন আসামী উল্লেখ করে একটি মামলা দায়ের করেন এবং ৩৪ জন আসামীর নাম উল্লেখ করে সরল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা জাফর আহমদ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেছে। এই দুই মামলায় সর্বমোট ১১২ জনকে আসামী করা হয়েছে।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট এইচ এম হেলান উদ্দিন, এ্যাডভোকেট তকসিমুল গণি ইমন ও এ্যাডভোকেট দিদার আলমসহ কয়েকজন আইনজীবী।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির