দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর চালকের হামলা, গাড়িসহ চালক আটক
চট্টগ্রামে উল্টোপথে আসা একটি গাড়িকে সিগনাল দেয়ায় ট্রাফিকের এক কনস্টেবলের ওপর হামলা করে রক্তাক্ত করেছে এক চালক। এই ঘটনায় গাড়িসহ চালককে আটক করে স্থানীয় খুলশী থানায় সোপর্দ করেছে ছাত্র জনতা। খবর পেয়ে চাকরী থেকে বরখাস্ত করেছে চালককে। আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ড্রাইভারের নাম মো. রফিকুল আলম। সে সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্টের গাড়ি চালক পদে চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো তারেক আজিজ।
জানা যায়, মঙ্গলবার ( ২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে একটি প্রাডো পাজেরো জিপ (যার নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৭-৪৮২৪ ) চট্টগ্রামস্থ খুলশী ১ নং রোডে উল্টো দিক থেকে এসে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন তাকে সিগনাল দেয়। তখন কিছু বুঝে উঠার আগেই গাড়ির চালক কনস্টেবলের শার্টের কলার ধরে মুখ বরাবর ঘুষি মারেন, যার ফলে নাকের হাড় ভেঙে অনবরত রক্ত বের হয় ও তার পরিহিত ইউনিফর্ম ছিড়ে যায়। সেই সাথে মুখমণ্ডলও আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে উপস্থিত ছাত্রদের সহযোগিতায় চালকসহ গাড়িকে আটক করে খুলশী থানাধীন কর্তব্যরত এসআই রাজীব দে'কে বুঝিয়ে দেওয়া হয়। আঘাতপ্রাপ্ত কনস্টেবলকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।উক্ত ঘটনার প্রেক্ষিতে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, উক্ত ঘটনায় ওই ড্রাইভারকে চাকরি থেকে বহিষ্কার করেছে নিয়োগকারী কর্তৃপক্ষ ।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা