ফেদেরারের রেকর্ড ছুঁয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ
গ্রান্ডস্লামে রেকর্ড ২৫তম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ইউএস ওপেনে দুর্দান্ত যাত্রা শুরু করেছেন নোভাক জোকোভিচ। এই যাত্রায় প্রথমে রজার ফেদেরারের রেকর্ড ছুঁয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে রাদু আলবোতকে ৬-২,৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছেন জোকোভিচ।
ইউএস ওপেনে এর আগে সর্বোচ্চ ৮৯টি জয় পেয়েছিলেন ফেদেরার। আজ ১৩৮ র্যাংকের আলবোতের বিপক্ষে জয়ের মাধ্যমে সেই স্পর্শ করলেন জোকোভিচ। প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর আজই প্রথম মাঠে নামলেন জোকোভিচ। চলতি বছরের এই অলিম্পিকে পুরুষদের একক টেনিস ইভেন্টের ফাইনালে আলকারেজকে হারিয়ে প্রথমবারের মতো সোনা জিতেছিলেন তিনি। চলতি বছর এখনো কোনো গ্রান্ডস্লাম জিততে পারেননি জোকোভিচ। অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনে হেরেছিলেন তিনি। কিন্তু ইউএস ওপেনের প্রথম ধাপ এত সহজে পেরিয়ে যাবেন, তা ভাবেননি সর্বকালের সেরা টেনিস তারকা।
ম্যাচ জিতে জোকোভিচ বলেন, ‘শুরুটা তো সব সময়ই চ্যালেঞ্জিং হয়। আর আমি তো এই সারফেসে (হার্ড কোর্ট) পাঁচ-ছয় মাস খেলিনি। অলিম্পিকে ক্লে কোর্টে খেলার পর এখানে খেলতে এলাম। ইউএস ওপেনের আগে কোনো আনুষ্ঠানিক ম্যাচও খেলিনি। তাই আশঙ্কা করেছিলাম হয়তো শুরুর দিকে চ্যালেঞ্জের মুখে পড়বো।’ এর আগে মোট চারবার (২০১১,২০১৫, ২০১৮ ও ২০২৩) ইউএস ওপেনে গ্রান্ডস্লাম জিতেছেন জোকোভিচ। এবারও যদি জিততে পারেন তাহলে এটি হবে ইউএস ওপেনের পঞ্চম গ্রান্ডস্লাম, আর সব মিলিয়ে ২৫তম গ্রান্ডস্লাম।
Aminur / Aminur
বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা
পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা
চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার
ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা
ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা
‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা
কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!
ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন