ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

৯০০ গোলের দুয়ারে রোনালদো, বিশেষ পুরস্কার দেবে উয়েফা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ১:৪

জাতীয় দল ও ক্লাব ফুটবলে গত এক দশকে অনেক রেকর্ডই নতুন করে লিখিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার আরও এক নতুন রেকর্ডবুকে নাম উঠতে যাচ্ছে পর্তুগিজ এই ফরোয়ার্ডের। শুধু আর একবার বল জালে জড়াতে পারলেই গোলের সংখ্যার দিক দিয়ে ৯০০-এর ঘরে পা রাখবেন আল নাসরের এ তারকা। ইউরোপ ছাড়ার আগে চ্যাম্পিয়নস লিগ আর রোনালদো ছিল একে অপরের পরিপূরক। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে সবচেয়ে বেশি গোল এবং সর্বোচ্চ ম্যাচ খেলাসহ অনেক রেকর্ড রোনালদোর দখলে। চ্যাম্পিয়নস লিগে ৫টি শিরোপাও জিতেছেন পর্তুগিজ মহাতারকা। সেই চ্যাম্পিয়নস লিগের কর্তৃপক্ষ উয়েফা এবার বিশেষ পুরস্কারে সম্মানিত করবে রোনালদোকে।
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনালদোকে তাঁর অবদানের জন্য পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মোনাকোয় ২০২৪–২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেবেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান। স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদো চ্যাম্পিয়নস লিগে ১৮৩ ম্যাচ খেলে গোল করেছেন সর্বোচ্চ ১৪০টি। তালিকায় দ্বিতীয় লিওনেল মেসির চেয়ে ১১ গোল বেশি করেছেন রোনালদো। মেসি নিজেও এখন আর ইউরোপে খেলেন না। তাই অদূর ভবিষ্যতে রোনালদোর গোলের রেকর্ড ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে। এ ছাড়া ক্যারিয়ারে সাতটি আলাদা মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তিও আছে রোনালদোর নামের পাশে।
৯০০ গোলের দুয়ারে রোনালদো, বিশেষ পুরস্কার দেবে উয়েফা
রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে উয়েফার বিবৃতিতে সেফেরিন বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের তারকাপুঞ্জের সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন। এ প্রতিযোগিতায় গোল করায় তাঁর অসাধারণ অর্জন আরও অনেক দিন পর্যন্ত অধরা থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর এই রেকর্ড অতিক্রম করা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে থাকবে।’রোনালদোকে প্রশংসায় ভাসিয়ে সেফেরিন আরও বলেছেন, ‘দুই দশকের বেশি সময় ধরে গোল করায় এবং গোল উদ্‌যাপনের জন্য তারুণ্যের আবেগকে ধরে রেখে নিয়মিতভাবে নিজের খেলার বিকাশ ঘটিয়েছেন এবং নিজেকে শাণিত করেছেন। এই মঞ্চে তার পেশাদারত্ব, কাজের প্রতি নৈতিকতা, নিবেদন এবং দ্যুতি ছড়ানোর ক্ষমতার গুণাবলিগুলো সর্বত্র ফুটবলারদের অনুসরণ করা উচিত।’

 

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে