ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফেনীতে বন্যার্তদের জন্য ‘রেসকিউ ও ত্রাণ বিতরণ’ করেছে সহপাঠী


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ২:২৪

ফেনীতে বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের জন্য উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ করেছে আমরা সহপাঠী ছাত্ররা। বন্যার শুরু থেকে পাশে দাঁড়িয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন।  গত ২১ আগস্ট ভারত থেকে উজানের পানি এসে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ভাসিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ রওনা দিতে থাকে মানুষকে বাঁচানোর তাগিদে। সাথে সাথে বেশ কয়েকজন সহপাঠী ও বন্ধুরা মিলে বন্যার্তদের পাশে ত্রান ও রেসকিউ করার সিদ্ধান্ত নেয়। পরে ২১তারিখ থেকে ত্রান ও বোট সংগ্রহ করে পরের দিন ২২তারিখ সকালে বোট আর ট্রাক নিয়ে কয়েকশত মানুষের জন্য ত্রান ও রেসকিউর জন্য যা যা দরকার সব নিয়ে ফেনীর মুহুরীগঞ্জে নেমেই আটকা পড়া মানুষদের উদ্দার কাজ শুরু করে।  সহপাঠীরা দুইটা বোট নিয়ে উদ্ধার কাজে নামে।   বোটে করে ত্রাণগুলো বিতরণ  এবং মানুষকে উদ্ধার কাজ চালানো হয়।  আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার দেয়া হয়। এভাবে উদ্ধারকাজ চালানো হয়, ফাজিলপুর, মুহুরী বাজার, পুর্ব মন্দিয়া, দক্ষিণ মন্দিয়া, উত্তর কুমার, দক্ষিণ কুমার, কৈয়রা, শিবপুর, নিচ পানুয়া, ছাগলনাইয়া, ঘোপাল, ফুলগাজী, পরশুরাম, সিলনিয়াসহ    যেখানে মানুষ আটকা পড়ে আছে সেখানে।  আগামী দুই চার দিন পর আবারও বন্যার্তেদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। এই টীমে সার্ভিক সহযোগিতায় ছিলেন, মোহাম্মদ জাহিদ, শাকিল,আনিস মোহাম্মদ বিবলু, তৌহিদুল ইসলাম ফরহাদ, মিনহাজুল হক মিনার, এহসান মনির, তানভীর আহমেদ, মুতাজ সিকদার, মাহফুজ মুন্না, ইমাম সাকিব প্রমূখ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার