ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে গভীর নলকূপ স্থাপনের নামে ‘গভীর’ প্রতারণা


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২১ রাত ৮:৫৭

ভোলার লালমোহনে নলকূপ স্থাপনের কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের নুরনবী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এমন অভিযোগে মঙ্গলবার (১ জুন) নুরনবীর বিরুদ্ধে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছেন মোস্তফা মিয়া নামে এক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, বছরখানেক আগে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরউমেদ গ্রামের বাসিন্দা মো. মোস্তফা মিয়ার বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কথা বলে ৪৩ হাজার টাকা নেন একই এলাকার কয়ছর আহমদের ছেলে নুরনবী। আজও নলকূপ বা প্রদেয় টাকা ফেরত পাননি তিনি।

ভূক্তভোগী মোস্তফা মিয়া বলেন, এনজিওর মাধ্যমে নলকূপ দেয়ার কথা বলে প্রথমে ৩৫ হাজার টাকা নিয়ে আমার বাড়িতে নলকূপ স্থাপনের কাজ শুরু করা হয়। পরে আরো খরচ লাগবে বলে ৮ হাজার নেয় সে। তবে কাজ শেষ না করেই নলকূপের পাইপসহ যাবতীয় মালামাল সরিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে দেয় সে। জানতে গিয়ে প্রায় ৫-৬ মাস আগে নুরনবীর হামলার শিকার হয়ে চিকিৎসায় আরো ২৫-৩০ হাজার টাকা খরচ হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এনজিওর মাধ্যমে নলকূপ দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয় নুরনবী। পরে নগদ টাকায় বাজার থেকে নলকূপ কিনে দু-এক গ্রাহককে দিয়ে অন্যদের বিশ্বাস অর্জন করে টাকা নিয়ে আত্মসাৎ করে নুরনবী।

নাম গোপন রাখার শর্তে আরো দুই ভুক্তভোগী জানান, প্রায় ৭ মাস আগে পার্শ্ববর্তী এক বাড়িতে নলকূপ স্থাপনকালে নুরনবীর সাথে কথা হয় এবং তাকে ১৮ হাজার ও ৩৫ হাজার টাকা দেয়া হয়। তবে আজ পর্যন্ত নলকূপ বা টাকা কোনোটাই পাইনি।

এ ব্যাপারে জানতে চাইলে প্রথমে এনজিওর বরাত, পরে নগদ টাকায় নলকূপ ক্রয়ের কথা স্বীকার করে নুরনবী বলেন, এ পর্যন্ত ৩০-৩৫টি নলকূপ স্থাপন করেছি। তবে মোস্তফার বাড়িতে মেকানিক দুর্ঘটনার শিকার হওয়ায় ওই বাড়িতে নলকূপ বসানো হয়নি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, নলকূপ দেয়ার কথা বলে টাকা আত্মসাতের করা হয়েছে মর্মে একটি অভিযোগ পেয়েছি।

এদিকে গভীর নলকূপ স্থাপনে পানির মান পরীক্ষা না থাকায় আর্সেনিক আক্রান্তের আশংকা সৃষ্টিসহ প্রতারণার দায়ে নুরনবীর দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত