কুতুবদিয়া কৃষক কৃষাণীদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কুতুবদিয়া কৃষক কৃষাণীদের মধ্যো দুইদিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসারের কার্যালয়ে উক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
প্রশিক্ষণে কালিকাপুর মডেলসহ পুষ্টি বাগানের নানা বিষয়ে আলোকপাত করেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম। একটি আদর্শ পুষ্টি বাগান কেমন হবে। কিভাবে বেড তৈরি করতে হবে। পুষ্টি বাগানে কোন কোন শাকসবজী থাকতে হবে। প্রতিটি বেডের দূরত্ব কত হবে। প্রতিটি বিষয় কৃষকদের বুঝিয়ে দেন তিনি। এরপরও বুঝতে সমস্যা হলে কিংবা যে কোন কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিতে কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখতে বলেন।
তিনি বলেন, কৃষকদের সহযোগিতার জন্য প্রতি তিন ওয়ার্ডে একজন উপ-সহকারী কৃষি অফিসার রয়েছেন। দোকানদারের পরামর্শে ক্ষেতে সার ও কীটনাশক প্রয়োগ না করে অফিসারদের পরামর্শ নিবেন।
প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের ত্রিশ জন কৃষক/কৃষাণী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক