ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নেপালকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ৪:৫৮

নেপালের ভেন্যু বাংলাদেশের জন্য পয়া। দু’বার এই নেপাল থেকে শিরোপা এসেছে দেশের ফুটবলে। এবার ওই নেপালের মাটিতে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ এর চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ছেলেদের ফুটবলে প্রথমবার ঘরে এসেছে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা। 

বুধবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম লিড নেয় বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ দলের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম দুর্দান্ত এক ফ্রি কিকে লক্ষ্য ভেদ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ওই মিরাজুলের গোলে শিরোপার গন্ধ পেতে শুরু করে বাংলাদেশ যুবা দল। ৫৫ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনি। 

এরপর রাব্বির গোলে ব্যবধান ৩-০ হয়। ম্যাচের ৭০ মিনিটে গোল করেন তিনি। তবে পরেই এক গোল হজম করে বসেন গোলরক্ষক আসিফ হোসেন। তাতে অবশ্য বড় জয় আটকায়নি। ম্যাচে ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। শেষ বাঁশির আগে আরও এক গোল করে বড় জয় নিয়েই শিরোপার উচ্ছ্বাসে মেতেছেন কোচ একেএম মারুফুল হকের দল। শেষ গোলটি করেন পিয়াস আহমেদ।

বাংলাদেশ এর আগে অনূর্ধ্ব-২০ সাফে রানার্স আপ হয়েছিল। এছাড়া নেপালের মাটিতে বাংলাদেশ ১৯৯৯ সালে সাউথ এশিয়ান গেমসের ফুটবলে স্বর্ণ জিতেছিল। ২০২২ সালে নারী সাফের শিরোপাও বাংলাদেশের মেয়েরা এই নেপালেই জিতেছে। বাংলাদেশ অনূূর্ধ্ব-২০ দল এবারের সাফ শুরু করেছিল গ্রুপ পর্বে এই নেপালের কাছে হেরে। ফাইনালে স্বাগতিকদের হারিয়ে প্রতিশোধ নিল বাংলাদেশের যুবারা।

T.A.S / T.A.S

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার